- 4 Talk
-
this wiki
Home
সবাইকে এই বাংলা-উইকি তে আমন্ত্রণ জানাই। আমার উদ্দেশ্য এটাকে বিশ্বের সেরা বাংলা অনলাইন বিশ্বকোষ করে তোলা। সবাইকে আমার এই প্রয়াসে সাহায্য করার অনুরোধ জানাই।
এই বিশ্বকোষ-টা পুরোপুরি বাংলায় লেখা হবে। তার জন্য কম্পিউটারে বাংলা লেখার ব্যবস্থা থাকা দরকার।
আমার মতে কম্পিউটারে বাংলা লেখার সব থেকে সহজ উপায় হচ্ছে ফনেটিক টাইপিঙ সফ্টওয়ার (Phonetic Typing Software)
এর সাহায্য নেওয়া। এখন বাংলার জন্য দুটো ভাল সফ্টওয়ার বিনামুল্যে পাওয়া যায়।
১)Avro Keyboard [1]
২)BhashaIndia Indic IME [2]
আমার মতে Avro Keyboard এই দুটোর মধ্যে সেরা।
Avro Keyboard ইন্সটল করার আগে একটা জরুরি জিনিস করতে হবে। সেটা হল উইন্ডোসকে ভাষা ঠিক করে
দেখানোর উপযুক্ত করে তোলা। এর জন্য Control Panel এ গিয়ে "Regional and Language Options" এ ক্লিক করতে
হবে। তারপর যে তিনটে ট্যাব দেখা যাবে, তার মধ্যে "Languages" এ ক্লিক করতে হবে। তারপর
"Install files for complex scripts and left-to-right languages (including Thai)" এর পাশের বাক্সটাকে ক্লিক করতে হবে।
এর পর উইন্ডোস এক্স-পি-র সিডি টাকে সিডি-ড্রাইভে রেখে দিলেই কেল্লা ফতে!
তারপর Avro Keyboard এর setup file download করে ইন্সটল করতে হবে।
ব্যাস! এখন বাংলা লেখার জন্য আপনি ও আপনার কম্পিউটার প্রস্তুত। ভবিষ্যতে এর সম্বন্ধে আরো কিছু তথ্য দেওয়া হবে।